নারায়ণগঞ্জ
‘দেশ বিক্রি হবে না, বৈষম্য থাকবে না’—সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ
NewsView5
.jpg)
নিউজভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে ইজারা বন্ধ এবং খুন-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিও জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে এসব দাবি তুলে ধরা হয়। আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক সেলিম মাহমুদ। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সুলতানা আক্তার, রুহুল আমিন সোহাগ, জাহাঙ্গীর হোসেন, নির্মল বর্মন ও তৌহিদুল ইসলাম সুজনসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা, খুন, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও দুর্নীতির বিস্তার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক ও প্রতিরক্ষা চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের দাবি, এসব চুক্তি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শ্রমজীবী মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না। অনেক শ্রমিক এটিএম বুথে টাকা না থাকায় বেতন তুলতে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনেও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ থেকে অসম বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা প্রদান বন্ধ, খুন-সন্ত্রাস-চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের বেতন নির্বিঘ্নে উত্তোলনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে গোদনাইল এলাকায় একটি মিছিল বের করা হয়। শেষে নেতারা বলেন, কেবল সরকার পরিবর্তন নয়, শোষণ ও বৈষম্যমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শ্রমিক-কৃষক-ছাত্র-যুবক-নারীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

লোড হচ্ছে...