আন্তর্জাতিক
সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
NHP NewsView

নিউজভিউ
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা এই বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতেই গুজব ছড়ানো বা গুজবে কান দেওয়া যাবে না। বিশেষ করে সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড কিংবা কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
আকাশপথে যাতায়াতকারীদের জন্য বিজ্ঞপ্তিতে বিশেষ পরামর্শ দিয়ে বলা হয়েছে যে বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা ও সময়সূচি নিশ্চিত হতে হবে। আঞ্চলিক উত্তেজনার কারণে ফ্লাইটের সময়সূচিতে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বিধায় এই সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো ধরণের জরুরি সহায়তার জন্য দূতাবাসের তিনটি পৃথক হটলাইন নম্বর উন্মুক্ত রাখা হয়েছে। কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪ এবং শ্রম কল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ নম্বরটি ব্যবহার করা যাবে। পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবাসীদের যেকোনো সমস্যায় এসব নম্বরে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

লোড হচ্ছে...