নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ আটক এক মাদক কারবারি
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাবো বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, ফারুক মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তারাবো বাজারের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...