অর্থ-বাণিজ্য
দাম বাড়ল ভোজ্যতেলের
NewsView

নিউজভিউ ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার অজুহাতে দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে আরও ৪ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দাম ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে, যা আগে ১৭৫ টাকা ছিল।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে ভোজ্যতেলের উৎপাদন ও উৎস মূলে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারে পড়তে শুরু করায় এই মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি সাধারণ ভোক্তারা বৈশ্বিক সংকট বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দামের এই নতুন সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে। সংবাদ সম্মেলনে ভোজ্যতেলের বাজারমূল্য ও বর্তমান সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...