আন্তর্জাতিক
১২ বছরের কিশোর আটক
ভারতের উত্তরপ্রদেশে ৯ মাসের শিশুকে ধর্ষণ
NewsView5

নিউজভিউ ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ৯ মাস বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) রাতে শিশুটির মা মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টার দিকে ঘুম ভেঙে তিনি দেখেন, শিশুটি পাশে নেই। এরপর পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন শনিবার (২০ জুন) সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি টিনের চালাঘর থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তে সন্দেহ যায় ১২ বছর বয়সী এক আত্মীয়ের দিকে, যে ঘটনার তিন দিন আগে চণ্ডীগড় থেকে গোরক্ষপুরে এসেছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, পুলিশ দাবি করেছে যে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশের জানায়, ঘটনার রাতে অভিযুক্ত কিশোর মদ্যপান করেছিল এবং মোবাইলে পর্নোগ্রাফি দেখেছিল। এরপর সে ঘুমন্ত শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায়।
তদন্তকারীরা অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করছেন। প্রাথমিক তদন্তে সেখানে ৫০টিরও বেশি আপত্তিকর ভিডিও এবং বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে প্রবেশের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

লোড হচ্ছে...