জাতীয়
১৪৪ ধারা জারি করলো জেলা প্রশাসন
NewsView

নিউজভিউ
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৪৩টি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৪৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞায় যা থাকছে: আদেশ অনুযায়ী, পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, বেআইনি জমায়েত, মাইক বা বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া অননুমোদিত ব্যক্তিদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।
পরীক্ষার নতুন সময়সূচী ও প্রস্তুতি: উল্লেখ্য, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে গত ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সকালের পরিবর্তে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণণ কুমার দাশ জানান, জেলায় ৪০০-এর বেশি শূন্য পদের বিপরীতে এবার ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

লোড হচ্ছে...