খেলা
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ স্কালোনি
NewsView5

নিউজভিউ ডেস্ক
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতায় পৌঁছান আর্জেন্টিনা অধিনায়ক।
৩৮ বছর বয়সেও অসাধারণ এই পারফরম্যান্সে ফুটবল বিশ্ব যখন বিস্মিত, তখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবেগ ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি বাকরুদ্ধ। ওকে শুভেচ্ছা জানিয়েছি, একটা চুমু দিয়েছি এবং বলেছি আমি ওকে খুব ভালোবাসি। ওকে নিয়ে আর কী বলব আমি জানি না।”
স্কালোনির মতে, মেসিকে শুধু গোল বা রেকর্ড দিয়ে মাপা যায় না। তার উপস্থিতি, মানসিকতা ও নেতৃত্বই দলকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। তিনি বলেন, “সে শুধু গোল করে না, দলের মধ্যে এমন কিছু ছড়িয়ে দেয় যা ভাষায় বোঝানো কঠিন। যেদিন সে থাকবে না, আমরা তাকে খুব মিস করব।”
তবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটিকে সহজ মনে করলেও ভুল হবে বলে সতর্ক করেন স্কালোনি। তার ভাষায়, “ফল দেখে সহজ মনে হলেও এটি ছিল কঠিন ম্যাচ। প্রতিপক্ষও ভালো খেলেছে।”
সবশেষে তিনি আর্জেন্টিনা দলের লড়াইয়ের মানসিকতা ও চাপ সামলানোর ক্ষমতার প্রশংসা করেন, এবং বলেন—এই দল কঠিন মুহূর্তেও নিজেদের সেরাটা বের করে আনতে সক্ষম।

লোড হচ্ছে...