নারায়ণগঞ্জ
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর
নারায়ণগঞ্জে ‘জুলাইয়ে দায়দেনা’ সংস্কৃতি সমাবেশ বুধবার
NewsView
 (2).jpg)
নিউজভিউ প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাইয়ে দায়দেনা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ। আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সূচনায় চব্বিশের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্য, মূকাভিনয় ও স্বরচিত লেখা পাঠসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে অংশ নেবে যোদ্ধা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অশোক স্মৃতি সঙ্গীতাঙ্গন, সুপ্রিয়া একাডেমি, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, অর্চণা একাডেমি, প্রগতি সাহিত্য পরিষদ, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, কথন আবৃত্তি সংগঠন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ধাবমান ভুবন তৎপরতা, কণ্ঠমালা আবৃত্তি সংগঠন এবং মাইম ফেইস। এছাড়া উদীচী-নারায়ণগঞ্জ, একতা খেলাঘর আসর ও আনন্দধারার যৌথ পরিবেশনায় থাকবে সমবেত সংগীত।
আয়োজকদের প্রত্যাশা, জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনা মানুষ এ আয়োজনে অংশ নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও শহীদদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদন করবেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন এক বার্তায় বলেন, জোটভুক্ত প্রতিটি সংগঠনকে ফুল নিয়ে উপস্থিত থেকে চব্বিশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সভাপতি মনি সুপান্থ বলেন, ‘জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক মুক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতীক। এই চেতনাকে ধারণ করেই সকলকে সংস্কৃতি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

লোড হচ্ছে...