আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৯
NewsView5

নিউজভিউ ডেস্ক
রোববার (১৪ জুন) রাতে ইউক্রেনজুড়ে কয়েক শত ড্রোন ও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত নয় জন নিহত হয়েছে। ভয়াবহ এই হামলায় রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালেও আগুন লাগে।
সোমবার (১৫ জুন) ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য জানায়।
বিমান বাহিনী জানায়, মস্কো গত রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে| এর প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানানো হয়েছে।

লোড হচ্ছে...