নারায়ণগঞ্জসদর
স্বাস্থ্য বিভাগের উদ্দেশে মাদুজ্জামান
‘এটি কোনো দয়া নয়, এটি আমাদের মৌলিক অধিকার’
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। তিনি মানবিক সেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজের অবদানের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলায় কর্তৃপক্ষের সময়মতো উদ্যোগ নেওয়ার উপর জোর দেন।
রবিবার (৭ ডিসেম্বর) নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি – নারায়ণগঞ্জ জেলা ইউনিট, মো. রায়হান কবির।
বিশেষ অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, "নারায়ণগঞ্জবাসীর কল্যাণে, শহরবাসীর কল্যাণে যে কোনো উদ্যোগকে আমি সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।" তিনি স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে বলেন, "দুর্যোগের আগেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে না পারলে আমরা বারবার একই সমস্যায় পড়ব।"
তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলার জন্য দায়িত্বশীলদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, প্রতি বছরই আমরা দেখি—যখন পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, তখন শুরু হয় ফগার মেশিন দিয়ে লোকদেখানো কিছু কার্যক্রম। কিন্তু ততক্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, বহু মায়ের বুক খালি হয়ে যায়। আমি সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তা—জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের উদ্দেশে বলতে চাই: নাগরিকদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব সঠিক সময়ে পালন করা অত্যন্ত প্রয়োজন। এটি কোনো দয়া নয়; এটি আমাদের মৌলিক অধিকার।"
তিনি রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান—আগামী ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুমের দুই মাস আগে থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু করার জন্য।
এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল–ইউসুফ খান টিপু, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...