নারায়ণগঞ্জসদর
মাসদাইরে প্রয়াত ও আরোগ্য কামনায় মুসলিম একাডেমী দোয়া
NewsView

নারায়ণগঞ্জের মাসদাইর বাজারস্থিত মুসলিম একাডেমী শুক্রবার বাদ আসর এক আবেগঘন পরিবেশে তাদের প্রয়াত শুভানুধ্যায়ী, সদস্য এবং সমাজসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এই মাহফিলে একাডেমীর একজন গুরুতর অসুস্থ পরিচালকের আশু আরোগ্যের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
একাডেমীর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সম্প্রতি প্রয়াত হওয়া বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্বকে বিশেষভাবে স্মরণ করা হয়। যাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, তাদের মধ্যে অন্যতম হলেন দানবীর ও সমাজসেবক মরহুম মো: ফরিদ উদ্দিন, একাডেমীর প্রাক্তন নির্বাহী পরিচালক মরহুম এস, এম বাহাউদ্দিন, এবং প্রাক্তন পরিচালক মরহুম কাজী শফীক হাসান। এছাড়াও মরহুম হাজী মন্টু শেখ, সমাজ কল্যাণ প্রভাতী সংসদের সভাপতি মরহুম শাহাদাৎ হোসেন সাধু এবং মরহুম জহিরুল ইসলাম খান সহ অন্যান্য প্রয়াতদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে একাডেমীর পরিচালক (সমাজকল্যাণ) মো. মনির হোসেন খান-এর জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। তিনি বর্তমানে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় আছেন। তার দ্রুত রোগমুক্তি কামনায় উপস্থিত সকলে আল্লাহর দরবারে মোনাজাত করেন।
একাডেমীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া-এর সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমদের অবদান নিয়ে আলোচনা করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।
মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম খান, উর্দ্ধতন সহ সভাপতি আবু সিদ্দিক ভূঁইয়া, সহ সভাপতি মোস্তফা কামাল ও মোহাম্মদ হোসেন শেখ, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার, এবং সহ নির্বাহী পরিচালক খসরু নোমান সহ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন বিভাগের পরিচালক আলহাজ্ব শাহাবদ্দিন আহম্মদ খন্দকার (অর্থ), জনাব মো: আব্দুল হালিম (দপ্তর ও প্রচার), মো: শাহ আলম ভূঁইয়া (শিক্ষা ও সংস্কৃতি), মো: রবিউল আলম খাঁন (ক্রীড়া), নাজমুল কবির নাহিদ (পাঠাগার), ডা: মো: নুরুল হক (ধর্ম) সহ অন্যান্য পরিচালকবৃন্দ—হাজ্ব শাহজাহান আহম্মদ প্রধান, হাজী গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, মো: জাহাঙ্গীর আলম, ইয়াসির সুলতান এবং আজীবন সদস্য এস. এম শাহীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন।

লোড হচ্ছে...