নারায়ণগঞ্জবন্দর
বন্দরে মঈনুদ্দিন আহমাদ’র গণসংযোগ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বন্দর এলাকার ২৩ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর শুরু হওয়া এই প্রচার কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত এই প্রার্থীর গণসংযোগে নেতৃত্ব দেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন। এসময় তাঁর সঙ্গে শতাধিক নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বাদ আসর গণসংযোগটি ২৩ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এসময় প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন, তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার প্রতি তাদের সমর্থন জানান।
গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি মঈনুদ্দিন আহমাদ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন বলেন, "মাওলানা মঈনুদ্দিন আহমাদ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবেন এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবেন ইনশাআল্লাহ।"
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্না, মহানগরী মজলিসে শুরা সদস্য ও সাবেক বন্দর উত্তর থানা আমীর মো. জাকির হোসাইন, বন্দর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম সহ থানার সকল কর্ম পরিষদ নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...