নারায়ণগঞ্জসোনারগাঁও
পূর্ব শত্রুতার জেরে শোরুম কর্মচারীকে কুপিয়ে হত্যা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম লিটন (২৬)। সে রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিটনের সাথে স্থানীয় একটি পক্ষের পূর্ব বিরোধ ছিল। গত শনিবার ওই পক্ষের সাথে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ জানান, পূর্ব শত্রুতার জেরেই তার জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানানম, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিষয় বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও অভিযুক্তদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

লোড হচ্ছে...