রাজনীতিবন্দর
মানুষ যেসব নাগরিক দুর্ভোগের শিকার হচ্ছে, আমিও তার বাইরে নই: আবুল কালাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে ধানের শীষ জনগণের নিজস্ব সম্পদ। সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালীন পথসভায় আবুল কালাম বলেন, “আমি এই এলাকারই সন্তান। বর্তমানে সাধারণ মানুষ যেসব নাগরিক দুর্ভোগের শিকার হচ্ছে, আমিও তার বাইরে নই। তাই জনগণের কষ্ট আমি বুঝি। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি সমস্যা সমাধানে আমি কাজ করব।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন তুলে ধরে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশ পুনর্গঠনে ঐতিহাসিক ৩১ দফা ঘোষণা করেছেন। এতে জাতীয় ও স্থানীয়—উভয় পর্যায়ের উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা দেওয়া আছে। আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এই পরিকল্পনাগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে শতভাগ সক্ষম হবো।”
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আমাকে এর আগে তিনবার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছে। আমি বিশ্বাস করি, আমার বিগত দিনের কাজের মূল্যায়ন হিসেবে এবারও তারা আমাকে চতুর্থবারের মতো নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে।”
প্রচারণাকালে আবুল কালামের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন। এছাড়াও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের মিছিলে যোগ দেন।
ধামগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করার সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আবুল কালাম ভোটারদের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...