রাজনীতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১০ নেতা বহিষ্কার
NewsView

নিউজভিউ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব ও মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না ও আলম এবং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব নেতাদের বিরুদ্ধে বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন। সংগঠনবিরোধী এই কর্মকাণ্ডের জন্য তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সাথে বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় বিএনপি।

লোড হচ্ছে...