রাজনীতিসদর
নারায়ণগঞ্জ অবহেলিত জেলা, প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইলেন অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের পারাপারে দীর্ঘদিনের কষ্ট ও যাতায়াত সমস্যার সমাধানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর বিশেষ সহযোগিতা চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলন আয়োজিত ইফতার পরবর্তী আলোচায় তিনি এই সহযোগিতা চান। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজধানীর পাশে হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ অত্যন্ত অবহেলিত জেলা। বিশেষ করে শীতলক্ষ্যা নদীর কারণে সদর উপজেলা দুই ভাগে বিভক্ত। শহর ও বন্দরের যাতায়াত ব্যবস্থা চরম সংকটে রয়েছে। তিনি বলেন, “নদীর ঘাটগুলোর সকাল-বিকেলের পারাপারের দৃশ্য খুবই ঝুঁকিপূর্ণ ও দুঃখজনক। এই সমস্যার দ্রুত সমাধান পাওয়া নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি।”
প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাসিক প্রশাসক অনুরোধ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সব উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেগুলো যেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনে অবহেলিত এই জনপদের যাতায়াত ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হবে।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

লোড হচ্ছে...