নারায়ণগঞ্জবন্দর
যদি ইসলামের বিজয় হয়, এদেশের মানুষ না খেয়ে থাকবে না: মাওলানা মইনুদ্দিন
NewsView

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার কারণে দুর্নীতি জেঁকে বসেছে। তিনি অভিযোগ করেন, কোরআনের আইন না থাকাই এর মূল কারণ এবং এই আইন প্রতিষ্ঠা হলেই দেশে শান্তি আসবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বন্দর ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "বিগত আমলে যারা শাসন করেছেন, আপনারা দেখেছেন মদনপুর - মদনগঞ্জ রোডের ৫৪ কোটি টাকার রাস্তা ৫৪ দিনও টিকে নাই। এজন্য কোরআনের আইন থাকতে হবে।"
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "যদি ইসলামের বিজয় হয়, এদেশের মানুষ না খেয়ে থাকবে না, বেকার থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে।"
তিনি উপস্থিত সকলের কাছে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, "আমরা সন্ত্রাস দূর করার জন্য, চুরি-ডাকাতি বন্ধ করার জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ভোট দিবেন।"
'আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই' শ্লোগানে কার্যালয় উদ্বোধনকালে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে মহানগরী মজলিসে সূরা সদস্য ও বন্দর থানা উত্তরের সাবেক আমীর জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মুফতি মাওলানা আতিকুর রহমান সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...