আন্তর্জাতিক
ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে খামেনির ব্যঙ্গচিত্র পোস্ট
NewsView

নিউজভিউ
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করেছেন তিনি, যেখানে ট্রাম্পের পতন অনিবার্য বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওই কার্টুনে ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রাচীন মিসরীয় ধাঁচের পাথরের কফিন বা সারকোফাগাস হিসেবে উপস্থাপন করা হয়েছে। একটি অন্ধকার সমাধিক্ষেত্রের ভেতর রাখা ওই কফিনটির গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা ও ‘গ্রেট সিল অব দ্য ইউনাইটেড স্টেটস’ খোদাই করা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কফিনটি মাঝখান থেকে ফেটে ভেঙে পড়ছে। কার্টুনটির ওপর বড় অক্ষরে লেখা রয়েছে— ‘ফারাওয়ের (ফেরাউন) মতো’।
কার্টুনটির সঙ্গে দেওয়া বার্তায় খামেনি প্রাচীন মিসরের ফেরাউন এবং বাইবেল ও কোরআনে বর্ণিত দাম্ভিক শাসক নমরুদের উদাহরণ টেনেছেন। বার্তায় বলা হয়, ফেরাউন ও নমরুদের মতো শাসকরা যখন অহংকারের চূড়ায় অবস্থান করছিলেন, ঠিক তখনই তাদের পতন ঘটেছিল। একইসঙ্গে তিনি ইরানের সাবেক পাহলভী রাজবংশের শাসক রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের পতনের কথাও স্মরণ করিয়ে দেন।
পোস্টে আয়াতুল্লাহ খামেনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “এই ব্যক্তি যে অহংকার ও দম্ভ নিয়ে বসে সারা বিশ্বের বিচার করে, তার জানা উচিত—ফারাও, নমরুদ, রেজা খান ও তাদের মতো বিশ্বের অত্যাচারী শাসকরা সবাই অহংকারের সর্বোচ্চ পর্যায়ে থাকা অবস্থায়ই উৎখাত হয়েছিল। এটিও (ট্রাম্প) উৎখাত হবে।”
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে একাধিক হুঁশিয়ারি ও সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর খামেনির পক্ষ থেকে এমন নজিরবিহীন আক্রমণাত্মক পোস্ট আসলো। বিশ্লেষকরা মনে করছেন, এই কার্টুন পোস্টের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিল যে, ট্রাম্পের ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা সর্বোচ্চ চাপের নীতির মুখে তারা মাথা নত করবে না।

লোড হচ্ছে...