নারায়ণগঞ্জ
পাইকপাড়ায় হত্যা ও সম্পত্তি দখলের হুমকির অভিযোগ
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হত্যা ও সম্পত্তি দখলের হুমকির অভিযোগ এনে গত ৬ মে (বুধবার) থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. সাঈদ হোসেন (দিপন)। ভুক্তভোগী পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ্য যে, ২০০৯ সালের ১৫ জুন ১২৩.২১ শতক জমির মালিক হন বাদী সাঈদ হোসেন ও তার ছোট ভাই। যার পাঁচ শতাংশ জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে এবং বাকি অংশে বাউন্ডারি দিয়ে প্লট তৈরি করে বিক্রয় করা হয়। সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল বলেও জানান তিনি।
কিন্তু ২০১০ সালে দলিল নং-১১৯৯২ এর মাধ্যমে ৭১নং বিবি রোড এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম তার সম্পত্তির ৩.৩৩৫ শতাংশ জমি কিনে সেখানে ছয়তলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করলেও বর্তমানে সাইফুল তার সম্পত্তির বাইরে থেকে জায়গা কিনে পূর্ব ও দক্ষিণ পাশের বাউন্ডারি দেয়াল ভেঙে নতুন রাস্তা নির্মাণ করেছেন এবং অভ্যন্তরীণ রাস্তার অংশ দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর।
আরও বলা হয়, বিষয়টি জানালে বিবাদীরা ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাকে হত্যাসহ চলাচলের রাস্তা দখলের প্রকাশ্য হুমকি প্রদান করেন। এছাড়া সম্পত্তির সাইনবোর্ডের নাম “নয়না হাউজিং প্রাইভেট লিমিটেড” পরিবর্তন করে “আল-আরাফা স্টাফ কোয়ার্টার” নামকরণ করা হয়েছে বলেও জানানো হয়।
বারবার অবগত করার পরও বিবাদীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সম্পত্তি দখলের চেষ্টা করছেন। মো. সাঈদ হোসেন বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ ও সম্পত্তি দখলমুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
এতে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, “আমি অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হই। উভয়পক্ষকে থানা হাজির হতে বলা হয়েছে। যেহুত জমিজমার বিষয় তাই এ বিষয়ে আইনি পরামর্শ দেয়া হবে। তবে এখানে কোন ফৌজদারি অপরাধ সংগঠিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

লোড হচ্ছে...