রাজনীতিরূপগঞ্জ
ঈদের শুভেচ্ছা জানালেন এমপি দিপু ভূঁইয়া
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
রূপগঞ্জ-নারায়ণগঞ্জসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করেছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় গণ-মানুষের এই প্রতিনিধি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে এসেছে ঈদ। এই অনাবিল আনন্দ ও সম্প্রীতি আমাদের মাঝে দৃঢ় করুক ভ্রাতৃত্ব ও সহমর্মিতা।
দিপু ভূঁইয়া আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ আমাদের গণতান্ত্রিক উদ্দেশ্যকে আরও গতিশীল ও তাৎপর্যময় করুক। দেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে। তিনি তার নির্বাচনী এলাকা রূপগঞ্জের প্রতিটি ঘরে ঈদের খুশি ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে ধনী-দরিদ্র সবাইকে ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
সাংসদ দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জ ও দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাঁর শুভেচ্ছা বার্তা শেষ করেন।

লোড হচ্ছে...