খেলা
মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যেতে চায় ইংল্যান্ড
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণের আগে মাঠের বাইরেই শুরু হয়েছে কথার লড়াই। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল দাবি করেছেন, লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে দিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করবে থ্রি লায়ন্স। তবে একই আলোচনায় ইংল্যান্ডের অন্য সাবেক ফুটবলাররা আর্জেন্টিনাকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডস-এর সঙ্গে সেমিফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে কোল বলেন, “আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। শতভাগ, আমরা সেটাই করব।”
তার এমন মন্তব্যে উপস্থিত অন্যরা হাসতে হাসতেই ম্যাচের আগে এত আত্মবিশ্বাসী মন্তব্য না করার পরামর্শ দেন। কিন্তু কোল নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব।”
তবে মাইকা রিচার্ডসের মতে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দলকে হারানো মোটেও সহজ হবে না। তিনি বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা বড় ম্যাচ জেতার মানসিকতা নিয়ে খেলে। তাই ইংল্যান্ডকে জয় পেতে কঠিন লড়াই করতে হবে। তবে দলের গতির ওপর ভরসা রেখে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয়ের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
জো কোলের এই মন্তব্য অনেককেই বিস্মিত করেছে। কারণ অতীতে তিনি বহুবার মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ক্রিস্তিয়ানো রোনালদো হয়তো রাতে ঘুমানোর আগে ভাবেন, “ইশ, যদি মেসির মতো ভালো হতে পারতাম!” তার মতে, সব অর্জনই মেসির ঝুলিতে থাকায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন একমাত্র তিনিই।
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিল আর্জেন্টিনার দুই সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন। তিনি বলেন, ক্লাব ফুটবলে তারা কখনও অসাধারণ, আবার কখনও বড় ভুল করেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই তারা সম্পূর্ণ ভিন্ন রূপে খেলেন এবং বড় ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরেন।
বুধবার আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা। অন্যদিকে, ৬০ বছরের শিরোপাখরা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড।

লোড হচ্ছে...