আদালত
ফের আইভী ‘শ্যোন অ্যারেস্ট’
NewsView

নিউজভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তথ্যটি ‘নিউজভিউ’কে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গত বছরের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৪১) দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তুলে তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে আদালত সেই আবেদন মঞ্জুর করে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে নতুন করে এই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর ফলে তাঁর কারামুক্তি দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোড হচ্ছে...