নারায়ণগঞ্জসদর
কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ শুরু
NHP NewsView

নিউজভিউ
জেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাৎসরিক ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ’ কর্মসূচির বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজতর করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
সভায় উপস্থিত কর্মকর্তারা সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততম সময়ে সেবাপ্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের জনস্বার্থে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

লোড হচ্ছে...