খেলা
বিরতির পর নেমেই মেসির গোল, জয় আর্জেন্টিনার
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
হাফটাইমের পর মাঠে নেমেই গোল করলেন লিওনেল মেসি। তার গোলেই শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।
এবারের বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯টি।
আগেই নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচে মেসিকে শুরুর একাদশে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের এক ঘণ্টা পর মাঠে নামতেই টেক্সাসের স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে গ্যালারি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন অধিনায়ক।
জে-গ্রুপে শতভাগ জয় নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে তারা আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। তিন ম্যাচেই গোল করেছেন মেসি।
অনেক পরিবর্তন নিয়ে নামা আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর দারুণ ফ্রি-কিকে প্রথম গোল আসে। পরে ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লটারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ দেন। এরপর ৬০ মিনিটের দিকে মাঠে নামেন মেসি। শেষদিকে ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে নয়টি পরিবর্তন আনেন স্কালোনি। আগের ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ফরোয়ার্ড লটারো মার্টিনেজকে রেখেছিলেন।
অন্যদিকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় জর্ডানের জন্য ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা।
এখন আগামী ৩ জুলাই মিয়ামিতে শেষ ৩২-এর লড়াইয়ে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে আলবিসেলেস্তেরা।

লোড হচ্ছে...