জাতীয়
হাসিনাকে ফেরত এনে বিচার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
NewsView5

নিউজভিউ ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। রবিবার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
হাসিনার দেশে ফেরা ও ট্রাভেল পাসের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) জন্য অনেক আগেই একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার বিধান মতেই তাকে ফেরত চাওয়া হচ্ছে। সরকার চায় তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হোন।
এছাড়াও দেশে অনলাইন ও অফলাইন জুয়া এবং ব্যাটিং নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৮৬৭ সালের যে পুরোনো আইনটি রয়েছে তা বাতিল করে সম্পূর্ণ নতুন ও আধুনিক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। আগামী সংসদ অধিবেশনেই এই নতুন আইনের খসড়াটি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...