রাজনীতি
শামীম ওসমানের ছেলে-মেয়ের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক মহাপরিচালক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সম্পদের বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন আইনের ২৬(২) ধারায় অয়ন ও অঙ্গনার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, গত বছরের ২৬ আগস্ট অয়ন ও অঙ্গনার নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছিল কমিশন। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি তারা ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে সময় বৃদ্ধির জন্যও কোনো আবেদন জানাননি।
দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৬(২) ধারা অনুযায়ী, কমিশন কোনো ব্যক্তির সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার পর যদি ওই ব্যক্তি তা দাখিল না করেন কিংবা ভুল তথ্য দেন, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার নেতৃত্বে দেওয়ার অভিযোগ রয়েছে শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামীম ওসমান তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

লোড হচ্ছে...