আন্তর্জাতিক
ইরানের ওপর হামলার সিদ্ধান্তে ট্রাম্পের নাটকীয়তা
NewsView

নিউজভিউ ডেস্ক
ইরানের ওপর পূর্বঘোষিত বোমাবর্ষণ ও হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে সাময়িক এই যুদ্ধবিরতির পেছনে আছে একটি কঠোর শর্ত। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, দুই পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।
ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি মার্কিন বোমাবর্ষণ অভিযান স্থগিত করার শেষ মুহূর্তের আবেদনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও একটি পৃথক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছে যে, আলোচনা অনুকূলে এগোলে যুদ্ধবিরতিটি তার প্রাথমিক দুই সপ্তাহের মেয়াদের পরেও বাড়ানো হতে পারে।

লোড হচ্ছে...