খেলা
জোড়া গোলে ফ্রান্সকে জেতালেন এমবাপ্পে
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপে জয়ের মাধ্যমে মিশন শুরু করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দিদিয়ের দেশ্যমের দল।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পরে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। শেষদিকে ইব্রাহিম এমবায়ে সেনেগালের হয়ে এক গোল শোধ দিলেও ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।
এই জোড়া গোলে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। জয়ের ফলে গ্রুপ-আইয়ে শুভ সূচনা করলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লোড হচ্ছে...