রাজনীতিবন্দর
বন্দরে মাহামুদুল হাসান শুভ
‘সাগরে পেতেছি শয্যা শিশির বিন্দুতে ভয় পাই না’
NewsView

নিউজভিউ
“ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না, আর জিম্মি করে ভালোবাসা পাওয়া যায় না। যারা স্বৈরাচারী আচরণ করছেন, তারা মনে রাখবেন—জুলুম করে স্বাধীন দেশে কেউ টিকতে পারেনি, আপনারাও পারবেন না। আমরা সাগরে শয্যা পেতেছি, শিশির বিন্দুকে ভয় পাই না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তাঁর পুত্র মাহামুদুল হাসান শুভ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিনারবাড়ি এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুল হাসান শুভ প্রতিপক্ষের বাধার ইঙ্গিত দিয়ে বলেন, “আমি মুছাপুরের সন্তান। এখানকার মানুষের কল্যাণে আমরা অতীতেও কাজ করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবারই পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অধিকার আছে। কিন্তু কাউকে ভয় দেখানো বা জোর-জবরদস্তি করা কাপুরুষোচিত কাজ।” তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, জুলুমের অবসান ঘটিয়ে ফুটবল প্রতীকের জয় নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
মুছাপুর ৯নং ওয়ার্ড মিনারবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান এবং আলমগীর হোসেন, তরুণ সংগঠক আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী ও পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মাকসুদ হোসেনের সুস্বাস্থ্য ও নির্বাচনী সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে নির্বাচনী ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

লোড হচ্ছে...