নারায়ণগঞ্জসদর
শহীদ মিনারে বাউলদের সমাবেশে ব্যানার ছিঁড়ার অভিযোগে যুবক আটক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: মাজারে হামলা ও বাউল শিল্পীদের ওপর আক্রমণের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে চরম উত্তেজনা দেখা দিয়েছে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ শুরুর আগেই ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ, যার ফলে শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আটককৃত যুবকের নাম সানি।
ব্যানার ছেঁড়ার ঘটনার পরপরই শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যেকোনো সংঘাত বা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানান ওসি নাছির আহমদ। সংঘাতের আশঙ্কা থাকায় শহীদ মিনার সংলগ্ন ভাসমান হকারদেরও সরিয়ে দেওয়া হয়।
সমাবেশস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১ এর সদস্যদেরকেও অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বেলা সোয়া চারটার দিকে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
এই সমাবেশে বাউল শিল্পীদের পাশে এসে দাঁড়ান নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, এবং বাউল শিল্পী ইউনুস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালালসহ অন্যান্যরা।
উপস্থিত বক্তারা অবিলম্বে বাউলদের ওপর হামলাকারী এবং মাজারে আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লোড হচ্ছে...