রাজনীতিআড়াইহাজার
ধোঁকাবাজির রাজনীতির অবসান ঘটাতে হবে: হাফিজুল ইসলাম
NewsView

নিউজভিউ
শোষণ-বৈষম্যহীন এবং একটি অসাম্প্রদায়িক ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাস্তে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সিপিবি মনোনীত প্রার্থী হাফিজুল ইসলাম। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন বান্টি এলাকায় স্থানীয় জনগণের আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাফিজুল ইসলাম বলেন, “বিগত ৫৪ বছর ধরে ধনিক শ্রেণীর রাজনৈতিক দলগুলো দেশ শাসন করেছে। তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেট ভারি করলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। বর্তমানে আড়াইহাজার গ্যাস সংকটে জর্জরিত, অথচ জনপ্রতিনিধিরা নির্বিকার। নদী ও খালের পানি শিল্পবর্জ্যে দূষিত হয়ে গেছে, যার ফলে কৃষি জমি ও মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন, কাস্তে প্রতীক জয়ী হলে আড়াইহাজারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। বেকারদের কর্মসংস্থান তৈরি, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নারীদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, “নির্বাচন এলে অনেকে বন্ধু সেজে বুকে টেনে নেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগণের কথা ভুলে যায়। এই ধোঁকাবাজির রাজনীতির অবসান ঘটাতে হবে।”
বান্টি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মণ, সাধারণ সম্পাদক রিপন বর্মণ এবং প্রার্থীর পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে কমিউনিস্ট পার্টি মাঠে ছিল। তাই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে নীতিনিষ্ঠ শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

লোড হচ্ছে...