নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ৩টি মাদরাসা ও এতিমখানায় ডিসির শীতবস্ত্র বিতরণ
NewsView

নিউজভিউ
তীব্র শীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জের তিনটি মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তিনি সরাসরি শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাইমপুর, জালকুড়ি ও ভূঁইঘর এলাকার তিনটি মাদরাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে এই কম্বল বিতরণ করা হয়। শীতের এই তীব্রতায় জেলা প্রশাসকের কাছ থেকে উষ্ণ উপহার পেয়ে আনন্দিত হয় এতিম শিক্ষার্থীরা।
যেসব মাদরাসায় কম্বল বিতরণ করা হয়: ১. ফতুল্লার কাইমপুরস্থ জামিয়া ইবনে আব্বাস (রা:) ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। ২. কুতুবপুরের জালকুড়ি এলাকার জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা। ৩. ভূঁইঘর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মাদরাসাগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, আর্তমানবতার সেবায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট মাদরাসাগুলোর শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...