সারা দেশ
সাদুল্লাপুরে কেটে রাখা গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
NewsView6

নিউজভিউ ডেস্ক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিথিলা ঐ গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মিথিলা খেলতে থাকে। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে তারা বাড়ির পাশে মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে তাকে ভাসতে দেখেন। পরে, স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লোড হচ্ছে...