নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যুর অভিযোগ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পল্লিচিকিৎসকের দেওয়া ইনজেকশন ও স্যালাইনের প্রতিক্রিয়ায় এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দিনমজুরের নাম রতন বিশ্বাস (৪৫) । সে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লার লালখাঁর মোড়ে খালেক মাতবরের বাড়িতে ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যরা জানান কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল বোধ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় পল্লিচিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাড়িতে আনা হয়।
রতন বিশ্বাসের স্ত্রী অনিতা বিশ্বাস জানান শরিফুল ইসলাম বাড়িতে এসে একটি ইনজেকশন ও স্যালাইন পুশ করার কয়েক মিনিটের মধ্যেই রতন যন্ত্রণায় কাতরাতে থাকেন এবং শরীর কাঁপতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। স্বজনরা তাকে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের বাসা থেকে ব্যবহৃত ওষুধের সরঞ্জাম জব্দ করেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ইনজেকশনের বিষক্রিয়া থেকে এই মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত পল্লিচিকিৎসক শরিফুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...