রাজনীতিসদর
একুশের প্রথম প্রহরে মহানগর বিএনপির শ্রদ্ধা
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।
এদিন শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে নেতাকর্মীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য। শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার আগে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ভাষা শহীদদের স্মরণে উচ্চস্বরে দোয়া ও দুরুদ পাঠ করেন। এরপর পুস্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক বিশাল বহর উপস্থিত ছিল। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

লোড হচ্ছে...