নারায়ণগঞ্জসোনারগাঁও
শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রাস ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেওডালা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রক্সি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে একটি নিজস্ব সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি একজন দুর্ধর্ষ অস্ত্রধারী হিসেবে পরিচিত এবং সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথি পর্যালোচনায় জানা গেছে, রক্সি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এছাড়া সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় শিল্পকারখানা ও ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের চাঁদাবাজি এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অপরাধে তিনি জড়িত ছিলেন। দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জের গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক ও অস্ত্র আইনসহ মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

লোড হচ্ছে...