নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ চারুকলার মেধাবৃত্তি প্রদান
যারা আর্টের সঙ্গে আছে তারা অনেক ভালো মানুষ: নাসিক প্রশাসক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, চারুকলায় আসার পর আমার কাছে এখানকার ডিজাইনটা ভালো লেগেছে। এতে আমার মন ভালো হয়ে গেছে। তিনি আরও বলেন, আমাদের যেমন নদী দেখলে মন ভালো হয়ে যায়, তেমনি চারুকলার আর্ট দেখলে মন ভালো হয়ে যায়। যারা আর্টের সঙ্গে আছে তারা মানবিকভাবে অনেক ভালো মানুষ। দেশে যৌক্তিক আন্দোলন গুলোতে চারুকলার সম্পৃক্ততা ছিলো। আমরা চেষ্টা করবো সংকট গুলো সমাধান করার জন্য।
শিল্পচর্চার বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে ‘মেধাবৃত্তি প্রদান- ২০২৫’অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানে আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি রেজা আসাদ আল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের গর্ভনিং বডির দাতা সদস্য, শিল্পী রফিউর রাব্বি।
অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন ও দাতাদের পক্ষ থেকে প্রবর্তিত মোট ছয়টি ক্যাটাগরিতে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ‘পরম্পরা-১১’ মেধাবৃত্তি লাভ করেন বিএফএ (সম্মান) ৩য় পর্বের শিব শংকর মন্ডল এবং ২য় পর্বের স্বর্ণা মিস্ত্রি। ‘বজলুর রহমান-মনোয়ারা বেগম’ শিক্ষাবৃত্তি পেয়েছেন সজীব মন্ডল, সাইম, তপেস মন্ডল ও শিরোনমিতা ত্রিপুরা। ‘শাহ্ মিয়া-রাহেমা খাতুন’ শিক্ষাবৃত্তি অর্জন করেন হৃদয় চাকমা, মহেন্দ্র গাইন, রিয়েল বড়ুয়া ও মং টিং ম্যা মারমা। এছাড়াও ‘আব্দুর রহমান’ শিক্ষাবৃত্তি পান অভিষেক বসু, ‘শিল্পী সমীরণ চৌধুরী’ শিক্ষাবৃত্তি পান মেইবু অং মারমা এবং ‘রণবীর রায় চৌধুরী’ শিক্ষাবৃত্তি লাভ করেন গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাধবী দেবনাথ।
অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অডিটরিয়াম থাকে। কিন্তু আমাদের চারুকলায় সেটা নেই। নারায়ণগঞ্জ চারুকলাটি স্থাপিত হয় ১৯৯৪ সালে, সমীরণ চৌধুরীর একান্ত উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিলো। তখন এটার অবস্থা খুব বাজে ছিলো। পরে পৌরসভা হওয়ার পর মেয়রের চেষ্টায় এই ভবনটি হয়। নারায়ণগঞ্জ চারুকলা বাংলাদেশের ৭টি চারুকলার মধ্যে দৃষ্টিনন্দনে একটি প্রতিষ্ঠান। এখানকার ছেলে-মেয়েরা উল্লেখযোগ্যভাবে সাফল্য রাখছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর উদ্দেশ্য বলেন, আমাদের বহু সংকট রয়েছে, ইতোমধ্যে আপনার কাছে সেটা প্রকাশ করেছি। কম সময়ের মধ্যে আমরা দেখেছি, আপনি অনেক উদ্যোমী ও শিক্ষা বান্ধব। তাই আমরা আপনার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, চারুকলায় আসার পর আমার কাছে এখানকার ডিজাইনটা ভালো লেগেছে। এতে আমার মন ভালো হয়ে গেছে। যারা আজ স্কলারশিপ পাইয়ে দিয়েছে মেধাবী শিক্ষার্থীদের তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আজ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ঘোষণা দিলাম প্রতি বছর আমরা ২জন ছাত্রকে শিক্ষা বৃত্তি দিবো, এবং এটা এই বছর থেকেই শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে।
তিনি আরও বলেন, আমাদের যেমন নদী দেখলে মন ভালো হয়ে যায়, তেমনি চারুকলার আর্ট দেখলে মন ভালো হয়ে যায়। যারা আর্টের সাথে আছে তারা মানবিকভাবে অনেক ভালো। দেশে যোক্তিক আন্দোলন গুলোতে চারুকলার সম্পৃক্ততা ছিলো। আমরা চেষ্টা করবো সংকট গুলো সমাধান করার জন্য।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরই নিয়মিতভাবে এই মেধাবৃত্তি প্রদান করে আসছে এই শিল্প প্রতিষ্ঠান।

লোড হচ্ছে...