রাজনীতি
তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে খেজুর গাছ মার্কায় ভোট দিতে হবে : মুফতি কাসেমী
NewsView

নিউজভিউ
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল হিসেবে বিএনপিই রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
গণসংযোগ শেষে আয়োজিত এই বৈঠকে মুফতি কাসেমী বলেন, “বিএনপিই একমাত্র দল যারা ঘোষণা দিয়েছে রাষ্ট্রের সকল কার্যক্রম আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হবে। ক্ষমতায় যেতে পারে এমন আর কোনো দল—ধর্মীয় কিংবা অগণতান্ত্রিক—এই সাহসী ঘোষণা দিতে পারেনি। তাই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের প্রথম পছন্দ বিএনপি।”
আগামী ১২ তারিখের নির্বাচনকে ভাগ্য নির্ধারণী বিপ্লব হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তবে এই আসনে খেজুর গাছ মার্কায় সিল মারতে হবে। ১২ তারিখের ভোট হবে ১৭ বছরের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে এক চূড়ান্ত প্রতিরোধ। মনে রাখবেন, খেজুর গাছে সিল মারলে তা ধানের শীষেই যোগ হবে। আর ধানের শীষ জয়ী হওয়া মানেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি এক চমৎকার উপমা ব্যবহার করেন। তিনি বলেন, “আপনারাই এই সংগঠনের প্রকৃত মালিক এবং আপনারা এই বাগান সাজিয়েছেন। অযথা এদিক-সেদিক ঘুরে বেড়াবেন না। ফুল যেমন বাগানের ভেতর থাকলে সতেজ থাকে, বাইরে গেলে পচে যায়—তেমনি আপনারা বাগানেই থাকুন। নিজেদের ফুলের মতো সাজিয়ে রাখুন, আমরা আপনাদের সেই ঘ্রাণ নেবো।”
বিগত বছরের শাসনব্যবস্থাকে 'জুলুম' আখ্যা দিয়ে কাসেমী হুঁশিয়ারি দেন যে, সেই দুঃশাসনের পুনরাবৃত্তি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এ সময় স্থানীয় বিএনপি ও জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...