নারায়ণগঞ্জরূপগঞ্জ
পরিবেশ দূষণে অভিযোগে ‘খালেক টেক্সটাইল’র গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
NHP NewsView

নিউজভিউ
পরিবেশ রক্ষায় হাইকোর্টের কঠোর নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) ইটিপি (বর্জ্য শোধনাগার) ছাড়াই তরল বর্জ্য উৎপাদন করে পরিবেশ দূষণ করার অপরাধে 'খালেক টেক্সটাইল অ্যান্ড ফেব্রিক্স' নামের একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
রূপগঞ্জের বরপা এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিফ আল তাওহীদ। অভিযান চলাকালে কারখানাটির গ্যাস মিটার খুলে নেওয়ার পাশাপাশি সকল সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইটিপি ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যৌথ এই অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্কবার্তা দিয়ে জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন কোনো কারখানা বা প্রকল্পকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং প্রকৃতি রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...