রাজনীতিরূপগঞ্জ
শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়: হাফেজ মোমিন
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে শ্রমিকদের বঞ্চিত করা অমানবিক উল্লেখ করে ঈদের ছুটির আগেই বকেয়া বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রূপগঞ্জের তারাবো এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হাফেজ আব্দুল মোমিন বলেন, "শ্রমিকরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ প্রতি বছর ঈদের আগে বেতন-বোনাস নিয়ে তাদের রাজপথে নামতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। কোনো অজুহাত না দেখিয়ে মালিকপক্ষকে অবশ্যই শ্রমিকের ঘাম ঝরানো পাওনা বুঝিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে দেশে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
তারাবো পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা এমনিতেই মানবেতর জীবন কাটাচ্ছেন। ঈদের আগে পাওনা না পেলে তাদের পরিবারে ঈদ আনন্দ বিষাদে পরিণত হবে। তাই প্রশাসন ও মালিকপক্ষকে এ বিষয়ে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাবো পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রুহুল আমিনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। সভা শেষে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

লোড হচ্ছে...