নারায়ণগঞ্জসদর
আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করছি: মাসুদুজ্জামান
NewsView

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ দলীয় কোন্দল দূর করে ঐক্যের শক্তিকে কাজে লাগাতে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাতে নেমেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন, যা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে ঐক্য ও উদ্দীপনা সঞ্চার করেছে।
দিনব্যাপী কর্মসূচিতে মাসুদুজ্জামান মাসুদ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ একমত হন যে, দলের সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ আনুগত্য ও ঐক্য বজায় রেখে সকল নেতা-কর্মী ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, "নারায়ণগঞ্জের ত্যাগী নেতারা জাতীয়তাবাদী দলের জন্য অতীতে অসীম ত্যাগ স্বীকার করেছেন। এখন আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করছি। আমি বিশ্বাস করি, এই ত্যাগী নেতারা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।"
নেতৃবৃন্দ বলেন, "আমরা দলের প্রতি শতভাগ অনুগত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন - ধানের শীষ জিতলে আমিও জিতেছি। তাই আমাদের কাছেও এখন বিষয়টি এমনই। আজ থেকে আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।"
সাক্ষাৎ শেষে বিএনপি প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন, জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, এবং আওয়ামী সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে একটি সমাবেশে বক্তব্য রাখেন। জনগণের উৎসাহ, ভালোবাসা ও সমর্থন দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই গণজোয়ারই প্রমাণ করছে - মানুষ পরিবর্তন চায়।

লোড হচ্ছে...