আন্তর্জাতিক
মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রঘু রাই আর নেই
NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের বরেণ্য আলোকচিত্রী রঘু রাই আর নেই। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর ছেলে আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।
১৯৭১ সালে ভারতের 'দ্য স্টেটসম্যান' পত্রিকার প্রধান আলোকচিত্রী হিসেবে তিনি শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার চিত্র ধারণ করেন।

জীবনের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য ধারণ করেন। বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে যে ক’জন বিদেশি আলোকচিত্রী অনন্য ভূমিকা রেখেছেন, রঘু রাই তাঁদের মধ্যে অন্যতম। তাঁর তোলা ছবিগুলো বাংলাদেশের ইতিহাসের অমূল্য দলিল হয়ে থাকবে।

লোড হচ্ছে...