নারায়ণগঞ্জ
স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনও অধরা: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজ ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি।
তিনি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর হানাদার পরাজিত হলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়ায় রাষ্ট্র জনগণের প্রত্যাশামাফিক পরিচালিত হয়নি। তাই দেশকে ২৪-এর জুলাইয়ে আরেকটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে হয়েছে।
তিনি ঘোষণা করেন, এবারের বিজয় দিবসকে স্বাধীনতা অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞার মাধ্যমে উদযাপন করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিজ্ঞা করছে যে, শহীদের রক্ত যেন বিফলে না যায়, সেজন্য দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম তারা অব্যাহত রাখবে।

লোড হচ্ছে...