সারা দেশ
দুই মাসের শিশুকে নির্যাতন, রূপগঞ্জে ধরা পড়লেন চাচি
NewsView5

নিউজভিউ ডেস্ক
নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মামলার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, গত ১৪ জুলাই নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলায় লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকে আসামি করা হয়। এরই মধ্যে কাউছার আহমেদ ও আলমাছ মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...