জাতীয়
অনিবার্য কারণে স্থগিত হলো ‘ত্বকী সমাবেশ’
NHP NewsView

নিউজভিউ
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর উপলক্ষে আগামী শনিবার (১৪ মার্চ ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে পূর্বনির্ধারিত ‘ত্বকী সমাবেশ’ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত তারিখে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে সমাবেশের পরবর্তী নতুন সময় ও তারিখ খুব শীঘ্রই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ত্বকী হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। ১৩ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে সংসদ ভবনের সামনের এই সমাবেশটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

লোড হচ্ছে...