জাতীয়
হজে গিয়ে মৃত্যু ২৪
NewsView5

নিউজভিউ ডেস্ক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। চলতি বছরের বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শেষ হয়েছে। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনে জানানো হয়, এবার ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ২০১টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী পবিত্র ভূমিতে গমন করেছেন। হজের শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ৩০ জুন।
এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। স্থানভেদে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন।

লোড হচ্ছে...