রাজনীতি
একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট বিলি করছে: তারেক রহমান
NewsView

নিউজভিউ
আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার দৃঢ় ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্য বাস্তবায়নে এবং স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করতে আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দলটিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কঠোর সমালোচনা করে বলেন, “এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বেহেশত ও দোজখ—সবকিছুর মালিক তিনি। অথচ একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট বিলি করছে। তারা নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের দিয়ে শিরক করাচ্ছে।”
তারেক রহমান বলেন, “আজকের এই গণতান্ত্রিক পরিবেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে কয়েক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। বিগত ১৫ বছরে আমরা ইলিয়াস আলী, জুনাইদ ও দিনারকে হারিয়েছি। বিএনপির লাখ লাখ নেতাকর্মী খুন, গুম, মামলা ও অমানবিক হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আমলে সাধারণ মানুষ উন্নয়নের নামে কেবল লুটপাট দেখেছে।”
সড়কপথের দুরবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, “২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জ আসতে মাত্র ৫ ঘণ্টা সময় লেগেছিল, আর এখন লাগে ১০ ঘণ্টা। অথচ এই সময়ে লন্ডন পৌঁছে যাওয়া সম্ভব। তথাকথিত উন্নয়নের নামে তারা কেবল দেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।”
তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রতিটি পরিবারের নারী-পুরুষকে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে চাই। বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া শহীদ জিয়ার শুরু করা খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে, যাতে কৃষকরা লাভবান হন এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধরে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন। তিনি বলেন, “আমরা সবসময় বলি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ—সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ।”

লোড হচ্ছে...