জাতীয়
কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীরকে কুপিয়ে হত্যা
NewsView4

নিউজভিউ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গতকাল শনিবার এক পীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫-৭ জন। ক্ষতিগ্রস্ত ঘরগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কয়েক বছর আগের ৩০ সেকেন্ডের একটি ভিডিও যেখানে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছিল গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল দুপুরে কয়েক শ মানুষ দরবারে হামলা চালায়। হামলাকারীরা দরবারের দুটি পাকা ভবন ও একটি টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশের উপস্থিতিতেই শামীম রেজাকে দোতলা থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণে শামীম রেজার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। নিহতের বড় ভাই ফজলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে গনমাধ্যমকে জানান, চোখের সামনে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানাজা ও দাফন শেষে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে আতঙ্কে প্রত্যক্ষদর্শী বা স্থানীয়রা গণমাধ্যমের সামনে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

লোড হচ্ছে...