নারায়ণগঞ্জসদর
নাসিকের ২২টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত
NewsView

নিউজভিউ ডেস্ক
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাধীন এলাকায় ২২টি অস্থায়ী পশুর হাটের দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল চারটায় নগর ভবনের সভাকক্ষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই দরপত্র উন্মুক্ত করেন।
এর আগে একটি দরপত্র মূল্যায়নের জন্য নাসিকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি জমা পড়া দরপত্রগুলো যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করেন।
এই ২২টি পশুর হাটগুলো হলো-সানারপাড় লিপি গার্মেন্টস সংলগ্ন খালি জায়গা, মৌচাক মাদানী নগর বালুর মাঠ, টাইগার ওয়্যার রি-রোলিং মিলের মাঠ, বটতলা বাদশা মিয়ার মাঠ, এসও রোড টার্মিনাল সংলগ্ন খালি জায়গা এবং নাভানা সিটির ১ নম্বর মাঠ, ইব্রাহিম টেক্সটাইল মিলস মাঠ, জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা মান্নান সাহেবের নতুন রোড সংলগ্ন জায়গা, ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা ও রাসেল সাহেবের খালি জায়গা, চিত্তরঞ্জন খেলার মাঠ, ডিয়ারার মাঠ, শীতলক্ষ্যা ব্রিজের নিচের জায়গা, পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়গা, সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের জায়গা, ফরাজীকান্দা উত্তরপাড়া বালুর মাঠ, জহির কাজীর খালি জায়গা, কদমরসুল ডিগ্রী কলেজ সংলগ্ন জায়গা, নবীগঞ্জ গুদারাঘাট, উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট এবং মুরাদপুর মোতালেব সাহেবের বালুর মাঠ।
ইজারাদাররা ঈদের তিন দিন আগে থেকে হাটে পশু উঠাতে পারবেন। তবে কোনো প্রকার অনিয়ম ঘটলে হাটের ইজারা বাতিল করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে হাট উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক সাখাওয়াত।

লোড হচ্ছে...