আন্তর্জাতিক
প্রশান্ত মহাসাগরে সন্দেহজনক নৌযানে মার্কিন হামলায় তিনজন নিহত
NewsView

নিউজভিউ ডেস্ক
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহজনক মাদকবাহী এক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্তত তিনজন এ ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্দেহভাজন নৌযানটি মাদক পাচার কার্যক্রমে নিয়োজিত ছিল। শুক্রবার এক্স-এ এক পোস্টে এমনটাই দাবি করেছে মার্কিন বাহিনী।
রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে আসছে কয়েক মাস ধরে ।
ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি নৌযানে হামলা করেছে মার্কিন বাহিনী। তাদের এসব হামলায় ১৩০ জনেরও বেশি সন্দেহভাজন নিহত হয়েছেন।
তবে যেসব নৌযানে তারা হামলা চালিয়েছে সেগুলো মাদক বহন করছিল কি না, এর কোনো প্রমাণ হাজির করেনি মার্কিন প্রশাসন।

লোড হচ্ছে...